কর্ণফুলীতে মারামারিতে আহত দিদারুল আলমের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী থানার ইউসিবিএল ব্যাংকের সামনে সংঘর্ষে গুরুতর আহত মো. দিদারুল আলম (দিদার) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।
নিহত দিদারুল আলম চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা এবং তিনি আহমেদ মিয়ার ছেলে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

0 Comments