Header Ads Widget

Responsive Advertisement

চেতনার বাণিজ্য নয়, রাষ্ট্র হোক মানুষের জন্য


মনে করেছিলাম তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই সংসদে আর কেউ চেতনার ব্যবসা করবে না। কিন্তু হতাশ হতে হচ্ছে, কারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনীতি না করে আবারও ফিরে আসছে সেই পতিত ফ্যাসিবাদী মানসিকতার ছায়া।

যখন বিশ্ব বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা আর উদ্ভাবনের মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, তখন আমরা এখনও পড়ে আছি ক্ষমতার আসন কিভাবে বারবার পোক্ত করা যায় সেই পুরোনো রাজনীতির বৃত্তে। যেন জনগণ নয়, চেয়ারই প্রধান।

রাষ্ট্র পরিচালনার মূল শক্তি সংবিধান। কিন্তু সংবিধান কোনো শাসকের ঢাল নয়, এটি মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার। মানুষের কল্যাণে প্রয়োগ না হলে, শুধু বইয়ের পাতায় লেখা সংবিধানের কোনো মূল্য থাকে না।

চেতনা যদি ব্যবসার পণ্য হয়, রাজনীতি যদি কেবল ক্ষমতা ধরে রাখার কৌশল হয়, তবে তা জাতিকে এগিয়ে নেয় না, পিছিয়ে দেয়।
এখন প্রয়োজন আসন রক্ষার রাজনীতি নয়, রাষ্ট্র গড়ার রাজনীতি।
প্রয়োজন স্লোগান নয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
প্রয়োজন ক্ষমতার পুনর্বিন্যাস নয়, জনগণের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা।

কারণ সংবিধান রাষ্ট্রের জন্য নয়, রাষ্ট্র মানুষের জন্য।

-:-:-:-:-:-:-:-

Post a Comment

0 Comments